প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার জীবন শেখ (১৮) নামের এক যুবককে গতকাল রোববার এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্র জানায়, গত শনিবার উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ওই ছাত্রী ফেরার সময় তাঁর হাত ধরে টানাটানি করেন জীবন শেখ। এ ঘটনায় ওই ছাত্রী থানায় অভিযোগ করেন। গতকাল পুলিশ জীবনকে গ্রেপ্তার করে। গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, জীবনকে এর আগেও বখাটেপনার অভিযোগে সাবধান করে দেওয়া হয়। গতকাল ইউএনও পঙ্কজ ঘোষ তাঁকে দণ্ড দেন।