যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার কল্পলোক কমিউনিটি সেন্টারের কাছে গতকাল শুক্রবার সকালে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবকের নাম ইকবাল (২৫)। তিনি কালামিয়া বাজার এলাকার সেকান্দার আলীর ছেলে। বাকলিয়া থানার উপপরিদর্শক তাসলিমা আকতার বলেন, ইকবালের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।