যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের একটি সেতুর পাশ থেকে পুলিশ গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে। যুবকটির হাত-পা বাঁধা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের বারবাড়িয়া এলাকায় ওই সেতুর পাশে গতকাল সকালে এলাকাবাসী লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। যুবকের পরনে ছিল শার্ট ও জিনসের প্যান্ট।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দুর্বৃত্তরা যুবকটিকে হত্যার পর তাঁর লাশ ওই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।