যুবকের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার পাকশীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পাকশীর ফুরফুরা খানকা শরিফের সামনের সড়কের পাশ থেকে গতকাল সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দেওয়ান আলমগীর হোসেন বলেন, নিহত যুবকের বুকের ডান, বাম ও মাঝে গুলির তিনটি ক্ষত রয়েছে। তাঁর হাত-পা বাঁধা ছিল। পরনে ছিল লুঙ্গি। লাশের পাশে দুটি গুলির খোসা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় কে বা কারা খুন করে তাঁকে সড়কের পাশে ফেলে গেছে। সকালে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। লাশটি উদ্ধার করে ঈশ্বরদী থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খবর পেয়ে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি খুনের সঙ্গে জড়িত লোকজনকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন সংশ্লিষ্ট থানা-পুলিশকে।