যুবকের হাত-পা বাঁধা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে রশি দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণ বাঁশেরহুলা গ্রামের সিদেলখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাঁর গায়ের রং ফর্সা। পরনে জাম রঙের ফুলপ্যান্ট ও হাফশার্ট রয়েছে।
রামপাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় ব্যক্তিরা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর দুই হাত, দুই পা ও কোমর রশি দিয়ে বাঁধা রয়েছে।