যুবকের ১৫ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে কনেকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মো. সেলিম নামের এক যুবককে পৃথক তিনটি ধারায় ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন জানান, গত বছরের ২১ ফেব্রুয়ারি নগরের পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনেকে ছুরিকাঘাত করে সেলিম। এরপর সে আত্মহত্যার চেষ্টা করে। পরে লোকজন সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় কনের ভাই পাঁচলাইশ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।