যুবদল ও ছাত্রদলের সিডিএ ভবন ঘেরাও কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক ধসে হতাহতের ঘটনার প্রতিবাদে স্থানীয় যুবদল ও ছাত্রদল গতকাল রোববার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।পুলিশের বাধার মুখে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সিডিএ কার্যালয় চত্বরে ঢুকতে পারেননি। পরে তাঁরা কোতোয়ালি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।সমাবেশে বক্তারা বলেন, এটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু নয়। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে।বক্তারা আরও বলেন, উড়ালসড়কের গার্ডার ধসের জন্য সিডিএর চেয়ারম্যান ও প্রকৌশলীরা দায় এড়াতে পারেন না। দায়ী সবাইকে গ্রেপ্তার করতে হবে। তাঁরা বলেন, সিডিএর নামে বরাদ্দ টাকা চট্টগ্রামের উন্নয়নে ব্যবহার না করে সিডিএর চেয়ারম্যান নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে দলীয় লোকদের দুর্নীতির মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে চট্টগ্রামের এই মানুষগুলোকে প্রাণ দিতে হয়েছে। দুর্নীতিবাজ সব কর্মকর্তা ও ঠিকাদারকে গ্রেপ্তার করে এর বিচার অবশ্যই করতে হবে। কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিমউদ্দিনসহ ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।