প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগরে রোববার রাতে পুলিশের সঙ্গে যুবদল ও শিবিরের কর্মীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মামলা হয়েছে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম শাহাবউদ্দিন মজুমদার সোমবার রাতে এ মামলা করেন। মামলার এজাহারে পুলিশের ওপর হামলা, গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। মামলায় যুবদল ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, রোববার রাতের বন্দুকযুদ্ধের পর যুবদলের কর্মী আরিফ ও ছাত্রশিবিরের কর্মী মাইন উদ্দিনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আরিফ ও মাইন উদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।