প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুটি গুলিভর্তি রিভলবারসহ লিখন নামের যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। গত শুক্রবার পাগলা নিশ্চিন্তপুর শাহি মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিখনের বাবা তোতা মিয়া বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে লিখনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানান। নারায়ণগঞ্জ প্রতিনিধি