যুবদল কর্মীদের হাতে দুই যুবলীগ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগের দুই কর্মীকে যুবদলের কর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পৌর যুবলীগের উদ্যোগে উপজেলা সদরে মিছিল বের করা হয়।
সোনাগাজী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন ভুঁইয়া অভিযোগ করেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে যুবলীগের কর্মী সাইফুল ইসলাম (২৪) ও মো. নিশান (২২) বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার সময় স্থানীয় যুবদলের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তাঁদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে আহত করেন। স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মো. নিশানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, তিনি যুবলীগের মিছিলের কথা শুনেছেন।