যুবদল কার্যালয়ে ছাত্রলীগের হামলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় যুবদলের কার্যালয়ে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদল-যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন।
যুবদলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় তিন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে একটি মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত যুবদলের কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালিয়ে কার্যালয়ে ভাঙচুর করেন। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরেই এই ভাঙচুর ও হামলা হয়েছে।