যুবদল নেতার বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা যুবদলের সভাপতি আলতাফ হোসেনের বাড়িতে গত শুক্রবার বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কারও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের সভাপতি আলতাফ হোসেনের ছেলে ব্যবসায়ী আবদুল হালিম শেখের কাছে একটি মুঠোফোন নম্বর থেকে দুর্বৃত্তরা তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত শুক্রবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা আলতাফের বাড়িতে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করে।