প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় জেলা যুবদলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শনিবার তাঁদের আটক করা হয়।
এদিকে মুজিবুর রহমানকে উদ্ধারের দাবিতে আজ রোববার সুনামগঞ্জ জেলায় আধা বেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।