প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় পার্টির নেতা ফজলুল হক হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মঙ্গলবার জয়পুরহাট জেলা সদর থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলো।মঙ্গলবার গ্রেপ্তার দুজন হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও জয়পুরহাট জেলা সদরের মহদিপুর গ্রামের হুমায়ুন কবির। পাঁচবিবি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২১ জানুয়ারি আসামি আতাউল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। নিহত ফজলুল হকের মুঠোফোনের সূত্র ধরে ২০ জানুয়ারি শিবগঞ্জ থানার জনয়াবাড়ী গ্রামের নুরুল ইসলাম এবং একই উপজেলার দেবীপুর গ্রামের আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নিহত ব্যক্তির ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করা হয়।