যুবদল সভাপতি জামিনে মুক্তি পেয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।৩ অক্টোবর রাজধানীর কাকরাইল এলাকা থেকে পুলিশ মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে। ২ অক্টোবর নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও বিজয়নগর এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আরও কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।মুক্তি পাওয়ার পর মোয়াজ্জেমকে কারা ফটকে ফুল দিয়ে বরণ করে নেন যুবদলের নেতা-কর্মীরা।