যুবদল সভাপতিকে বিদেশে যেতে দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গতকাল শনিবার বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল।বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যুবদলের নেতাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, অসুস্থ স্ত্রীকে দেখতে গতকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বিদেশে যেতে দেয়নি।সংগঠনের সভাপতিকে বিদেশে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।