যুবদলকর্মীর হাত কেটে নিয়েছে প্রতিপক্ষরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মো. নিজামউদ্দিন হাওলাদার (৩২) নামে যুবদলের এক কর্মীর ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ ছাড়া তাঁর অপর হাত ও দুই পায়ের শিরাও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পরে তারা এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।গত রোববার রাতে নগরের কাউনিয়া এলাকার রোকেয়া আজিম সড়কের হাউজিং মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।