যুবদলের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ পৌর যুবদলের নতুন কমিটি গঠিত হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলামের ২৩ এপ্রিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি, মো. শফিকুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, মো. আলমগীর হোসাইন সাধারণ সম্পাদক, সৈয়দ আলী মোস্তফা তাজবীর সহসাধারণ সম্পাদক এবং মো. নূরুল ইসলাম রুবেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।