যুবদলের কমিটি পুনর্গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিত ব্যক্তিরা।গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। মানববন্ধন শেষে তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর স্মারকলিপি দেন। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন। এ ছাড়া গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে একটি স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়।মানববন্ধনে যুবদলের বিগত কমিটির ১৫০ জন নেতাসহ পদবঞ্চিত কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বর্তমান কমিটির অনেক সদস্যকে নিষ্ক্রিয় উল্লেখ করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সভায় বিগত কমিটির সহসভাপতি শফিকুর রহমান দাবি করেন, তাঁরা যুবদলের সঙ্গে ২৭ বছর ধরে আছেন। স্বৈরাচারবিরোধী, আওয়ামী দুঃশাসনবিরোধী আন্দোলন ছাড়াও বিগত তত্ত্বাবধায়ক সরকারের ভয়ভীতি উপেক্ষা করে সংগঠনের জন্য কাজ করেছেন। তিনি জানান, আগের কমিটির ১৯২ জনের মধ্যে ১৫৫ জনকে বাদ দেওয়া হয়েছে।