যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশ। পরে মিছিল শেষে তারা গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ করে নতুন কমিটি গঠনের দাবি জানায়।দলীয় সূত্র জানায়, গত সোমবার সর্দার মো. খুররুমকে আহ্বায়ক করে যুবদলের উপজেলা শাখার ১৫ সদস্যের কমিটির অনুমোদন দেয় জেলা শাখা। নতুন কমিটি মেনে না নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গফরগাঁও পৌর শাখার সাবেক আহ্বায়ক ও যুবদলের জেলা শাখার সদস্য মিজানুর রহমান ও তাঁর সমর্থকেরা। গত মঙ্গলবার মিজানুরের সমর্থকেরা মো. খুররুমের বাসায় হামলা করে ভাঙচুরও চালান।