যুবদলের কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে ককটেলসহ নুর আলম (৩০) নামে যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। পুলিশ ও র্যাব সূত্র এ কথা জানিয়েছে।
নুর আলমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সোনাগাজী থানায় মামলা করেছে র্যাব। গতকাল বুধবার নুর আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।