যুবদলের কেরানীগঞ্জের আহ্বায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কেরানীগঞ্জ থানার আহ্বায়ক মো. আরমানকে গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আরমান ২২ মে বিএনপির ঢাকা জেলার ডাকা হরতালে কেরানীগঞ্জের জয়নগর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, আরমানকে গতকাল দুপুরে জেলা হাকিম আদালতে হাজির করা হয়।