যুবদলের চার কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখসহ দুজনের ওপর ককটেল হামলার মামলায় যুবদলের চার কর্মীর ১০ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার শফিকুল ও জিল্লাল, চাপড়পাড়ার ফুল্লা আলম এবং জহুরুলনগরের রনজু। তাঁরা সবাই পলাতক। মামলার অপর আসামি রাসেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার বিশেষ ট্রাইবুনাল ৪-এর বিচারক নিতাই চন্দ্র সাহা বুধবার এ দণ্ডাদেশ দেন।মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ১৪ ডিসেম্বর রাত আটটার দিকে শহরের চকসুত্রাপুর মালগুদাম লেনে আসামিরা শ্রমিক নেতা শামছুদ্দিন ও তাঁর বন্ধুর ওপর ককটেল হামলা চালালে তাঁরা আহত হন। দণ্ডপ্রাপ্ত আসামিরা যুবদলের কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে।