যুবদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের পুরান বাজার এক নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে পুরান বাজার নিতাইগঞ্জ অনুপম মিলনায়তনে ওয়ার্ড যুবদলের সাধারণ সভা হয়। সভা শেষে জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন ওই ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলে পদবঞ্চিত ব্যক্তিরা চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।