যুবদলের দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির সমীরণ দেওয়ান ও ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের মধ্যে গতকাল শুক্রবার হাতাহাতি হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সহ-উপজাতীয়বিষয়ক সম্পাদক বাতায়ন দেওয়ানকে ঈদের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে সেখানে এ ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে বিএনপির বিদ্রোহী পক্ষ আখ্যা দিয়ে উপজেলার বাঙ্গালীপাড়া এলাকায় পাল্টাপাল্টি মহড়া দেয়।বাতায়ন দেওয়ান গতকাল শুক্রবার জেলা সদর থেকে যুবদলের কয়েকজন নেতা-কর্মী নিয়ে দীঘিনালা উপজেলা যুবদলের সভাপতি ফজর আলীর বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হন। সুপারীবাগান এলাকায় ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ তাঁদের পথ রোধ করে জেলা সদরে চলে যেতে বাধ্য করে। এ সময় একজন নেতার সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।বাতায়ন দেওয়ান নেতা-কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি এখানে ঈদের দাওয়াত খেতে এসেছি।’ ওয়াদুদপক্ষের যুবদল নেতা জহির উদ্দিন বলেন, ‘আমরা এখনো আপনাকে সম্মান করছি। অপ্রীতিকর ঘটনা ঘটার আগে চলে যান।’উপজেলা যুবদলের অর্থবিষয়ক সম্পাদক (ওয়াদুদপক্ষ) মো. শাহজাহান বলেন, সমীরণপক্ষের ফজর আলী ১৬ অক্টোবর রাতের আঁধারে নিজেকে সভাপতি বানিয়ে পকেট কমিটি করেছে। এর অনুমোদন নেওয়ার জন্য কৌশলে কেন্দ্রীয় নেতাকে দাওয়াত করেছে। ওয়াদুদপক্ষের মো. জহির উদ্দিন বলেন, ‘ওরা যুবদলের দাওয়াতের নামে ছাত্রলীগ ও জাতীয় পার্টিকে দাওয়াত দিয়েছে। আমরা কেন্দ্রীয় নেতাকে সম্মান দিয়ে বিদায় করেছি।’উপজেলা যুবদলের সভাপতির দাবিদার সমীরণপক্ষের মো. ফজর আলী বলেন, ‘যাঁরা আজ কেন্দ্রীয় নেতাকে দাওয়াতে আসতে বাধা দিয়েছেন, তাঁরা বিএনপির রাজনীতি করেন না। আমরা সব নেতা-কর্মীর সমন্বয়ে গত ১৬ অক্টোবর ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি।’