যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌর যুবদলের এক নেতার ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা যুবদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার মিছিল ও সভা করেছে।
দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন যুবদলের কর্মীরা। সেখানে একরামুল হকের সভাপতিত্বে সভায় বিএনপির জেলা কমিটির সহসভাপতি গোলাম সারওয়ার চৌধুরী, যুবদলের জেলা শাখার সদস্যসচিব মাহবুব হোসেন, পৌর শাখার আহ্বায়ক আহমেদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।