যুবদলের নেতাসহ নয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত দুই দিনে মাদক সেবন ও বিক্রির অপরাধে পাবনার চাটমোহর উপজেলায় যুবদলের নেতাসহ চারজন এবং রংপুরের বদরগঞ্জ উপজেলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন চাটমোহর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন দত্ত (৩২), খামারপাড়া এলাকার মোটরশ্রমিক জিয়া ইসলাম (২৫), উপজেলার ফৈলজানা ইউনিয়নের বন্যাগাড়ী গ্রামের নয়ন (১৪) ও গুনাইগাছা ইউনিয়নের গুনাইগাছা গ্রামের জাহিদুল ইসলাম (২৪); বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের শিবপুর বালাচরা গ্রামের ইয়াসিন আলী (৫০), বদরগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়ার দীপক চন্দ (৩০), মধুপুর ইউনিয়নের বাওচণ্ডী সাহাপাড়ার ধনঞ্জয় রায় (২৬), সাহাপুরের মোশাররফ হোসেন (৪২) ও থানাপাড়ার বাবু মহন্ত (৪০)।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, রোববার পুলিশ মাদকসেবী নয়ন, সুমন দত্ত ও জিয়া ইসলামকে এবং গতকাল সোমবার মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে আটক করেন।রোববার ভ্রাম্যমাণ আদলতের বিচারিক হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান নয়জনকে ছয় মাসের কারাদণ্ড দেন এবং গাজীপুর শিশু শোধনাগারে পাঠানোর আদেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম একই দিন সুমন দত্ত ও জিয়া ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া গতকাল দুপুরে গাঁজাসহ আটক জাহিদুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দেন। বদরগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, রোববার রাতে আটকের পর ইয়াসিন আলী ও দীপক চন্দকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ধনঞ্জয় রায়, মোশাররফ হোসেন ও বাবু মহন্তকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।