যুবদলের পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় যুবদলের বিবদমান দুটি পক্ষ একই সময়ে, একই স্থানে সম্মেলন ডাকায় গতকাল শনিবার সেখানে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জলঢাকা শহরের সোনালী ব্যাংকসংলগ্ন বাবুর চাতালে শনিবার বিকেল চারটায় উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মেম্বার সম্মেলনের আয়োজন করেন। অন্য পক্ষের আহ্বায়ক আফিজার রহমানও ওই স্থানে একই সময়ে সম্মেলনের ডাক দেন। এই পরিস্থিতিতে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন সেখানে ১৪৪ ধারা জারি করেন।দেলোয়ার হোসেন মেম্বার ও আফিজার রহমান নিজেদের উপজেলা যুবদলের আহ্বায়ক বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।