যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিথ্যা মামলা’ দিয়ে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাঁদের বাড়ির মালামাল ক্রোকের আদেশের প্রতিবাদে সোমবার বিকেলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বন্দর থানা যুবদলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাকসুদুল আলম খন্দকার, বন্দর থানার সানোয়ার হোসেন, রানা মজিব, মনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।