যুবদলের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় যুবদলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার জেলা ও মহানগর যুবদল প্রস্তুতি সভা করেছে। শহর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে বিকেলে এ সভা হয়। শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।