যুবদলের সভাপতি চার দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ তাঁকে নয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত মার্চ মাসে রাজধানীর মতিঝিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়ে বের হওয়ার পর আবার ফটক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।