যুবদলের সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিতে বাস পোড়ানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করে আগামী ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। একই সঙ্গে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন। অপর আট আসামি হলেন: জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়ের, ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, দীন ইসলাম, সেলিম ওরফে ফরেন সেলিম, মোখলেছুর রহমান, সাজেদুর রহমান ও সোহেল। আবুল খায়ের অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সুলতান সালাউদ্দিন এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আটক আছেন।