যুবদলের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সম্মেলন গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন যুবনেতা রোকনুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, মিজানুর রহমান, মীর ফজলে এলাহী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিতে রবিউল ইসলামকে সভাপতি ও আশরাফ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।