যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এতে দলের ভামূর্তি ক্ষুণ্ন হওয়ায় দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে বহিষ্কার করা হলো।