যুবমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফকির আবদুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল শনিবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় চাকরির জন্য যুবমেলা হয়। অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কেকেএস। সমৃদ্ধি কর্মসূচির আওতায় দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্যে বেকার নারী-পুরুষদের বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রম বাস্তবায়নে মেলার উদ্বোধন করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও সমৃদ্ধি কর্মসূচির টিম লিডার মো. মশিয়ার রহমান।