যুবমৈত্রীর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবমৈত্রীর সম্মেলন শেষে ভুলেন্দ্রনাথ রায়কে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কমিটি গঠন উপলক্ষে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের চত্বরে সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবমৈত্রীর সভাপতি ভুলেন্দ্রনাথ রায়।