যুবমৈত্রীর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শোষণ বঞ্চনা বেকারত্বের বৃত্ত ভাঙ্গো, যুব অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হও’ স্লোগানে বাংলাদেশ যুবমৈত্রী নীলফামারী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। যুবমৈত্রীর নীলফামারী জেলা সভাপতি ভবেশ রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান। বক্তব্য দেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি শহিদ হাসান সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সৈয়দ আসাদুজ্জামান প্রমুখ। পরে ভবেশ রায়কে পুনরায় সভাপতি ও আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট যুবমৈত্রীর জেলা কমিটি ঘোষণা করা হয়।