যুবলীগ ও ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মীর সবাই খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে একটি হত্যা মামলার রায়ে ২৪ জন আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী।নগরের বিসিক শিল্প এলাকার বিস্কুট কারখানার শ্রমিক মো. রাহাত হত্যা মামলায় বরিশাল জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।খালাসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: জেলা ছাত্রলীগের সাবেক সংস্কৃতি সম্পাদক শফিউল্ল্যাহ মোনায়েম (মৃত), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মাসুদ উদ্দিন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বরিশাল সরকারি কলেজের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি জসিমউদ্দিন, ছাত্রলীগকর্মী কাতলা খোকন, রিপন, মাকসুদ আলম, অজয় কর শংকর, তমাল মালাকার।