যুবলীগ কর্মী ও বিএনপি নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ রাউজানের নোয়াপাড়া চৌধুরীহাটে যুবলীগের কর্মী মোবারক হোসেন খুনের ঘটনায় গত রোববার রাতে মামলা হয়েছে। নিহত 
মোবারকের মা সফুরা বেগম যুবলীগের কর্মী, বিএনপির নেতাসহ ১৭ জনকে আসামি করে মামলাটি করেন। তবে গতকাল
সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ১৭ আসামির মধ্যে ডালিম, আবদুর রশিদ, উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক ছালামত আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য
লিটন মহাজন, সন্ত্রাসী ফজল হক, মধ্যপ্রাচ্য-প্রবাসী মোহাম্মদ জসিম প্রমুখ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুর
ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে মধ্যপ্রাচ্য-প্রবাসী জসিম ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মোবারককে খুনা করান। হত্যাকাণ্ডের সময় ১২
নম্বর আসামি ডালিম নিহত মোবারকের পাশেই ছিলেন। ডালিমের সঙ্গেও মোবারকের বিরোধ ছিল। ডালিম যুবলীগের কর্মী এবং
জসিম বিএনপির সমর্থক ব্যবসায়ী। গত শনিবার রাতে দুর্বৃত্তরা মোবারককে কুপিয়ে খুন করে। চৌধুরীহাটের একটি দোকানে আড্ডা
দেওয়ার সময় তাঁর ওপর এই হামলা হয়।