যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর যুবলীগের কর্মী ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন ওরফে বান্দর লিটনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। লিটন ঈশ্বরদীর গোকুলনগর এলাকার আবদুল মজিদ মালিথার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের আমবাগানে একটি গরুর খামারে লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুইটি গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে। গতকাল তাঁকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।