যুবলীগ কর্মী নাহিদ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ্র সদর উপজেলার ফতুল্লায় যুবলীগ কর্মী নাহিদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন আবদুস সালাম ও মোহন।গতকাল রোববার সকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, নাহিদ হত্যাকাণ্ডের পর থেকে তাঁরা পলাতক ছিলেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।গত ৩০ জুন রাতে ফতুল্লার পিলকুনী এলাকার বাসা থেকে নাহিদকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।এ ঘটনায় নিহত নাহিদের বাবা সাত্তার মিয়া ফতুল্লা মডেল থানায় খেলাফত হোসেন রাজু, তাঁর সহযোগী আবুল, মাসুম, দীন মোহাম্মদ, রনি, বিপ্লব, সবুজ, হানিফ, পিচ্চি ওরফে টোকাই সোহেল, সাগর, মোহন ওরফে ডাকাত মোহন, রুবেল ও আবদুস সালামসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে সাগর আগেই গ্রেপ্তার হয়েছেন।