প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগের আরেক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি হলেন রজব আলী (৩২)। গত শুক্রবার রাত ১২টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রজব আলীর লাশ গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। পরে জানাজা শেষে লাশ দাফন করা হয়। ১৭ মার্চ মেহেরপুর শহরে বঙ্গবন্ধুর জন্মদিনের শোভাযাত্রায় অংশ নেওয়ার পর বিকেলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।