যুবলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গতকাল রোববার সন্ত্রাসী হামলায় যুবলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিম হক আহত হয়েছেন। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল ফুডের কাছে সেলিমকে সন্ত্রাসীরা দা ও ছুরি দিয়ে আঘাত করে। এতে তাঁর হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে যায়। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের জের ধরে এই হামলা হয়েছে।’