যুবলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলিতে ইলিয়াছ মুরাদ (৩৫) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন৷ এ সময় ওই দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়েও ইলিয়াছকে জখম করে৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ইলিয়াছ উপজেলার সাধারচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও সাধারচর গ্রামের সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের (এপিএস) ছিলেন।
ইলিয়াছের পরিবারের লোকজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর সাধারচর দক্ষিণপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেনের সঙ্গে ইলিয়াছের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইলিয়াছের বাড়ির পাশের এক মসজিদের সামনে আওলাদ সন্ত্রাসী বাহিনী নিয়ে তাঁর (ইলিয়াছ) ওপর হামলা চালান।