যুবলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলিতে ইলিয়াছ মুরাদ (৩৫) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন৷ এ সময় ওই দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়েও ইলিয়াছকে জখম করে৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ইলিয়াছ উপজেলার সাধারচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
ইলিয়াছের পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর সাধারচর দক্ষিণপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেনের সঙ্গে ইলিয়াছের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আওলাদ এর জের ধরে গত বৃহস্পতিবার ইলিয়াছের ওপর হামলা চালান।