গাছ কাটার অভিযোগে গতকাল বুধবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা যুবলীগের নেতা সেলিম মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে সেলিম মিয়া উপজেলার বকসীগঞ্জ হাটের ব্রিজসংলগ্ন জেলা পরিষদের বিশালাকৃতির একটি পাকুড়গাছের ডাল কেটে ফেলেন। খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন। সাদুল্যাপুর থানার ওসি মজনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করেছেন।