প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক জালিয়াতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ শরীফ আহমদ মৃধা ওরফে কালা গাজী (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি নোয়াগাঁও ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি ও উপজেলার নোয়াগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ৩০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা একটি মামলায় তাঁকে গত সোমবার রাতে উপজেলার কালীকচ্ছ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ (গতকাল মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি