যুবলীগ নেতা ডাবলু হত্যা মামলায় আটক ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে যুবলীগের নেতা সারোয়ার হোসেন ওরফে ডাবলু হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ইউএনবির খবরে জানানো হয়, এই ছয়জনের মধ্যে ডাবলু হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান রয়েছেন। অন্য পাঁচজনের নাম-পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাব সদর দপ্তরের সূত্র জানায়, আজ ভোররাতে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২২ মে নিজ বাসার কাছে রাজশাহী শহর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন ওরফে ডাবলুকে (৪০) গুলি করে একদল দুর্বৃত্ত। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।