যুবলীগ নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা বাজারের নৈশপ্রহরী হারুন সরদার হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা সাইদুল হাওলাদারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সরোয়ার হোসেন গতকাল তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাইদুল বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত ১৩ ডিসেম্বর রাতে হারুনকে হত্যা করে গাছের সঙ্গে তাঁর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় হারুনের ভাই মজিবর রহমান সরদার বাদী হয়ে সাইদুলকে প্রধান আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।