যুবলীগ নেতা লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলা যুবলীগের সভাপতি মনজুর আহমেদ খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং এ ঘটনার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দৌলতখানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। দৌলতখান উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করে।দৌলতখান উপজেলা যুবলীগের সভাপতি মনজুর আহমেদ খানের অভিযোগ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক তাঁকে লাঞ্ছিত করেছেন। এনামুল হক তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনজুর আহমেদ আমার বন্ধু। সেই অধিকারে তাঁর সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়েছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুর লাঞ্ছিত হননি। এনামুলের সঙ্গে মনজুরের শুধু কথা-কাটাকাটি হয়েছে।দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহাম্মেদ খান ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রথম আলোকে জানান, উপজেলার সব ইউপির চেয়ারম্যান ও সাধারণ জনগণ এ বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধ করেছে।